পবিত্র কুরআন » বাংলা » বই » আল কুরআনের সংক্ষিপ্ত তাফসির (৩য় পর্ব)
আল কুরআনের সংক্ষিপ্ত তাফসির (৩য় পর্ব)
আল কুরআনের সংক্ষিপ্ত তাফসির, তৃতীয় অংশ: সরল ও সাবলীল বাংলায় অনুবাদসহ বিভিন্ন আয়াতে সন্বিবিষ্ট মৌলিক শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে সংক্ষিপ্ত এ তাফসিরে। অনুবাদের ক্ষেত্রে আল বায়ান ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত আল কুরআনের সরল অর্থানুবাদ- এর আশ্রয় নেয়া হয়েছে। বক্ষ্যমাণ প্রবন্ধে সূরা বাকারার ৮৩ আয়াত থেকে ১৪১ আয়াত পর্যন্ত ব্যাখ্যা করা হয়েছে।সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/310182
বই
- যিলহজ, ঈদ ও কোরবানিযিলহজ মাসের প্রথম দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ দশকে এবাদত-বন্দেগির তুলনায় আল্লাহর নিকট অধিক প্রিয় অন্য কোনো কাল ও সময় নেই মর্মে হাদিসে এসেছে। আরাফা দিবস মাগফেরাত ও জাহান্নাম থেকে মুক্তিলাভের শ্রেষ্ঠ দিবস, যে দিবসের রোজা বিগত ও আগত এক বছরের পাপের কাফফারা। এ দিবসটিও যিলহজ মাসের প্রথম দশকেই অবস্থিত। ইয়াউমুন নাহর, যা হাদিসের ভাষ্যানুযায়ী সমধিক মহিমান্বিত দিবস, যিলহজের প্রথম দশকেই অবস্থিত। বড় ঈদ ও কোরবানি এ দশকেই স্থান পেয়েছে, এবং উভয়টারই রয়েছে ভিন্ন ভিন্ন আহকাম। আমাদের বর্তমান রচনাটি উল্লিখিত সবকটি বিষয়কেই আলোচনায় এনেছে যথার্থভাবে। রচনাটি পাঠকবৃন্দের উপকারে আসবে বলে আমাদের আশা।
সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদক : নুমান বিন আবুল বাশার
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/60461
- আশুরা: করনীয় ও বর্জনীয়আশুরা : করনীয় ও বর্জনীয় : আশুরা বিষয়ক গুরুত্বপূর্ণ গ্রন্থ। আশুরা দিবসে কোন কোন আমল জায়েয আর কি কি নাজায়েয তার উল্লেখ রয়েছে বইটিতে। মানুষ এ দিবসকে কেন্দ্র করে যে সকল বিদআত ও কুসংস্কারের আবিষ্কার করেছে তারও বিস্তারিতভাবে আলোচনা এসেছে এখানে।
সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদক : নুমান বিন আবুল বাশার
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/74685
- হজ্জ, উমরা ও যিয়ারতের পদ্ধতি [মাসনূন দো’আ সহ]আলোচ্য রচনায় আল-কুরআন ও সুন্নাহর আলোকে হজ্জ, উমরা ও যিয়ারতের সঠিক পদ্ধতি বিস্তারিত তুলে ধরা হয়েছে এবং পাশাপাশি মাসনূন কিছু দো’আ উল্লেখ করা হয়েছে।
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
অনুবাদক : মোহাম্মদ মানজুরে ইলাহী
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/373492
- ইসলামী বিধান ও আধুনিক বিজ্ঞানএ বইয়ে ইসলামী অনুশাসন ও বিধানাবলিকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে তুলনা করে প্রমাণ করা হয়েছে যে, ইসলামের বিধানসমূহ মানব কল্যাণের জন্য প্রণীত এবং বিশ্বের সকল মানুষের জন্য প্রযোজ্য। যেমন, ইসলাম কেন মৃত প্রাণীর গোস্ত ও শুকরের গোস্ত হারাম করেছে, ইসলাম কেন রক্ত, মদ ও নেশা জাতীয় বস্তু হারাম করেছে, ইসলামে নিষিদ্ধ সমকামিতার ভয়াবহ পরিণতি কী, হায়েয অবস্থায় নারীগমন নিষেধ কেন এ জাতীয় বিষয় বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণের আলোকে তুলে ধরা হয়েছে।
সম্পাদক : সানাউল্লাহ নজির আহমদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/196152
- জান্নাতের পথেজান্নাতের পথে : বইটিতে প্রশ্নোত্তরের মাধ্যমে জান্নাতে যাওয়ার বিভিন্ন আমলের ব্যাখ্যা ও তার ফজিলতের বর্ণনা রয়েছে।আল্লাহর অপার রহমত ও ক্ষমা প্রাপ্তি এবং জান্নাতের বিভিন্ন নেয়ামত প্রসঙ্গেও বইটিতে আলোচনা রয়েছে।
সংকলন : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/175747












