বাংলা - সূরা আল-মুদ্দাসসির

পবিত্র কুরআন » বাংলা » সূরা আল-মুদ্দাসসির

বাংলা

সূরা আল-মুদ্দাসসির - Verses Number 20
يَا أَيُّهَا الْمُزَّمِّلُ ( 1 ) আল-মুদ্দাসসির - Ayaa 1
হে বস্ত্রাবৃত!
قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا ( 2 ) আল-মুদ্দাসসির - Ayaa 2
রাত্রিতে দন্ডায়মান হোন কিছু অংশ বাদ দিয়ে;
نِّصْفَهُ أَوِ انقُصْ مِنْهُ قَلِيلًا ( 3 ) আল-মুদ্দাসসির - Ayaa 3
অর্ধরাত্রি অথবা তদপেক্ষা কিছু কম
أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا ( 4 ) আল-মুদ্দাসসির - Ayaa 4
অথবা তদপেক্ষা বেশী এবং কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্ত ভাবে ও স্পষ্টভাবে।
إِنَّا سَنُلْقِي عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا ( 5 ) আল-মুদ্দাসসির - Ayaa 5
আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী।
إِنَّ نَاشِئَةَ اللَّيْلِ هِيَ أَشَدُّ وَطْئًا وَأَقْوَمُ قِيلًا ( 6 ) আল-মুদ্দাসসির - Ayaa 6
নিশ্চয় এবাদতের জন্যে রাত্রিতে উঠা প্রবৃত্তি দলনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল।
إِنَّ لَكَ فِي النَّهَارِ سَبْحًا طَوِيلًا ( 7 ) আল-মুদ্দাসসির - Ayaa 7
নিশ্চয় দিবাভাগে রয়েছে আপনার দীর্ঘ কর্মব্যস্ততা।
وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيلًا ( 8 ) আল-মুদ্দাসসির - Ayaa 8
আপনি আপনার পালনকর্তার নাম স্মরণ করুন এবং একাগ্রচিত্তে তাতে মগ্ন হোন।
رَّبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَا إِلَٰهَ إِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِيلًا ( 9 ) আল-মুদ্দাসসির - Ayaa 9
তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব, তাঁকেই গ্রহণ করুন কর্মবিধায়করূপে।
وَاصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِيلًا ( 10 ) আল-মুদ্দাসসির - Ayaa 10
কাফেররা যা বলে, তজ্জন্যে আপনি সবর করুন এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলুন।
وَذَرْنِي وَالْمُكَذِّبِينَ أُولِي النَّعْمَةِ وَمَهِّلْهُمْ قَلِيلًا ( 11 ) আল-মুদ্দাসসির - Ayaa 11
বিত্ত-বৈভবের অধিকারী মিথ্যারোপকারীদেরকে আমার হাতে ছেড়ে দিন এবং তাদেরকে কিছু অবকাশ দিন।
إِنَّ لَدَيْنَا أَنكَالًا وَجَحِيمًا ( 12 ) আল-মুদ্দাসসির - Ayaa 12
নিশ্চয় আমার কাছে আছে শিকল ও অগ্নিকুন্ড।
وَطَعَامًا ذَا غُصَّةٍ وَعَذَابًا أَلِيمًا ( 13 ) আল-মুদ্দাসসির - Ayaa 13
গলগ্রহ হয়ে যায় এমন খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি।
يَوْمَ تَرْجُفُ الْأَرْضُ وَالْجِبَالُ وَكَانَتِ الْجِبَالُ كَثِيبًا مَّهِيلًا ( 14 ) আল-মুদ্দাসসির - Ayaa 14
যেদিন পৃথিবী পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ হয়ে যাবে বহমান বালুকাস্তুপ।
إِنَّا أَرْسَلْنَا إِلَيْكُمْ رَسُولًا شَاهِدًا عَلَيْكُمْ كَمَا أَرْسَلْنَا إِلَىٰ فِرْعَوْنَ رَسُولًا ( 15 ) আল-মুদ্দাসসির - Ayaa 15
আমি তোমাদের কাছে একজন রসূলকে তোমাদের জন্যে সাক্ষী করে প্রেরণ করেছি, যেমন প্রেরণ করেছিলাম ফেরাউনের কাছে একজন রসূল।
فَعَصَىٰ فِرْعَوْنُ الرَّسُولَ فَأَخَذْنَاهُ أَخْذًا وَبِيلًا ( 16 ) আল-মুদ্দাসসির - Ayaa 16
অতঃপর ফেরাউন সেই রসূলকে অমান্য করল, ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছি।
فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا ( 17 ) আল-মুদ্দাসসির - Ayaa 17
অতএব, তোমরা কিরূপে আত্নরক্ষা করবে যদি তোমরা সেদিনকে অস্বীকার কর, যেদিন বালককে করে দিব বৃদ্ধ?
السَّمَاءُ مُنفَطِرٌ بِهِ ۚ كَانَ وَعْدُهُ مَفْعُولًا ( 18 ) আল-মুদ্দাসসির - Ayaa 18
সেদিন আকাশ বিদীর্ণ হবে। তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে।
إِنَّ هَٰذِهِ تَذْكِرَةٌ ۖ فَمَن شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ سَبِيلًا ( 19 ) আল-মুদ্দাসসির - Ayaa 19
এটা উপদেশ। অতএব, যার ইচ্ছা, সে তার পালনকর্তার দিকে পথ অবলম্বন করুক।
إِنَّ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَىٰ مِن ثُلُثَيِ اللَّيْلِ وَنِصْفَهُ وَثُلُثَهُ وَطَائِفَةٌ مِّنَ الَّذِينَ مَعَكَ ۚ وَاللَّهُ يُقَدِّرُ اللَّيْلَ وَالنَّهَارَ ۚ عَلِمَ أَن لَّن تُحْصُوهُ فَتَابَ عَلَيْكُمْ ۖ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ ۚ عَلِمَ أَن سَيَكُونُ مِنكُم مَّرْضَىٰ ۙ وَآخَرُونَ يَضْرِبُونَ فِي الْأَرْضِ يَبْتَغُونَ مِن فَضْلِ اللَّهِ ۙ وَآخَرُونَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ ۖ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ ۚ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا ۚ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا ۚ وَاسْتَغْفِرُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ ( 20 ) আল-মুদ্দাসসির - Ayaa 20
আপনার পালনকর্তা জানেন, আপনি এবাদতের জন্যে দন্ডায়মান হন রাত্রির প্রায় দু’তৃতীয়াংশ, অর্ধাংশ ও তৃতীয়াংশ এবং আপনার সঙ্গীদের একটি দলও দন্ডায়মান হয়। আল্লাহ দিবা ও রাত্রি পরিমাপ করেন। তিনি জানেন, তোমরা এর পূর্ণ হিসাব রাখতে পার না। অতএব তিনি তোমাদের প্রতি ক্ষমা পরায়ন হয়েছেন। কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্যে সহজ, ততটুকু আবৃত্তি কর। তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে, কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশে-বিদেশে যাবে এবং কেউ কেউ আল্লাহর পথে জেহাদে লিপ্ত হবে। কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্যে সহজ ততটুকু আবৃত্তি কর। তোমরা নামায কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। তোমরা নিজেদের জন্যে যা কিছু অগ্রে পাঠাবে, তা আল্লাহর কাছে উত্তম আকারে এবং পুরস্কার হিসেবে বর্ধিতরূপে পাবে। তোমরা আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা কর। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।

বই

  • আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীসআন্-নাওয়াবীর চল্লিশ হাদীস: একটি বিখ্যাত মূলভাষ্য, যাতে বিভিন্ন বিষয়ে সনদ ব্যতীত মোট বিয়াল্লিশটি হাদীস রয়েছে। এর প্রতিটি হাদীস-ই দ্বীনের এক-একটি ভিত্তি স্বরূপ। আখেরাত অনুরাগী প্রতেকের উচিৎ এ হাদীসগুলো জানা। কেননা, এগুলোতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদি ও সকল সৎকাজের ইঙ্গিত।

    সংকলন : আবু যাকারিয়া আন-নাওয়াবী

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - আবু সালমান মুহাম্মাদ মুতিউল ইসলাম ইবন আলী আহমাদ

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/340528

    Download :আন্‌-নওয়াবীর চল্লিশ হাদীসআন্‌-নওয়াবীর চল্লিশ হাদীস

  • শরিয়তের দৃষ্টিতে শ্রমিকের অধিকারএকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যাতে শ্রমিক সংক্রান্ত আচরণবিধি, শ্রমিকের অধিকার, মালিকপক্ষ কর্তৃক শ্রমিকদের প্রতি সদাচার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে।

    সম্পাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/262270

    Download :শরিয়তের দৃষ্টিতে শ্রমিকের অধিকারশরিয়তের দৃষ্টিতে শ্রমিকের অধিকার

  • সৃজনশীল ও বৈজ্ঞানিক চিন্তার ব্যবহার: একটি ভূমিকামানুষের একটি অনিবার্য বৈশিষ্টের নাম চিন্তা। চিন্তা ছাড়া কোন মানবীয় অস্তিত্ব সম্ভব নয়। মূলত চিন্তাই মানুষকে অন্যান্য সৃষ্ট-প্রাণী থেকে আলাদা করে দিয়েছে। স্বাভাবিক কোন মানুষই চিন্তাহীন থাকতে পারে না। তবে চিন্তাকে সৃজনশীল কায়দায় ব্যবহার করতে পারলে অর্জন করা যায় অকল্পিত ফলাফল। বক্ষ্যমাণ পুস্তিকায় সঠিক পদ্ধতিতে কীভাবে চিন্তাবৃত্তিকে ব্যবহার করা সম্ভব তা বর্ণনা করার চেষ্টা করা হয়েছে।

    সংকলন : নুমান বিন আবুল বাশার

    সম্পাদক : কাউসার বিন খালিদ - আলী হাসান তৈয়ব

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/217231

    Download :সৃজনশীল ও বৈজ্ঞানিক চিন্তার ব্যবহার: একটি ভূমিকাসৃজনশীল ও বৈজ্ঞানিক চিন্তার ব্যবহার: একটি ভূমিকা

  • আল-গিরাস : চিন্তার উন্মেষ ও কর্মবিকাশের অনুশীলন (১ম খণ্ড)এ বইয়ের কোথাও, কোন ছত্রে, এমন কিছু খুঁজে পাওয়া যাবে না, প্রথাগত ভাষায় যাকে বলা হয় অসত্যের সঙ্গে সত্যের বিতর্ক, কিংবা নিরেট বিশুদ্ধ কালচার, নির্জীব চিন্তা ও জ্ঞানের চর্চা; বরং এ হচ্ছে সদা কল্যাণে ধাবমান এক জীবনময়তা, কিংবা জীবনের প্রতিটি পরতে কল্যাণের বিস্তার। অথবা সাদাকায়ে জারিয়ায় জীবনকে অনন্ত প্রবাহে বিধৌত করণ। এ বই ও তার আলোচনার-সূচনা হতে সমাপ্তি অবধি-এই হচ্ছে একমাত্রিক লক্ষ্য ও উদ্দেশ্য।

    সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক

    অনুবাদক : কাউসার বিন খালিদ

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/179354

    Download :আল-গিরাস : চিন্তার উন্মেষ ও কর্মবিকাশের অনুশীলন (১ম খণ্ড)আল-গিরাস : চিন্তার উন্মেষ ও কর্মবিকাশের অনুশীলন (১ম খণ্ড)

  • ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনাব্যক্তি ও সমাজ-জীবন সংস্কৃত ও বিশুদ্ধকরণ কীভাবে সম্ভব তারই নানা কৌশল নিয়ে সাজানো হয়েছে মূল্যবান এ বইটি। সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপিত বইটি সবার কাছেই সুখপাঠ্য ও উপকারী হবে বলে বিশ্বাস।

    সংকলন : শাইখ মুহাম্মদ ইবন জামীল যাইনূ

    সম্পাদক : ইকবাল হোছাইন মাছুম

    অনুবাদক : ইন্জিনিয়ার মুজীবুর রহমান

    Source : http://www.islamhouse.com/p/314736

    Download :ব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনাব্যক্তি ও সমাজ সংশোধনে ইসলামি দিক নির্দেশনা

ভাষা

Choose সূরা

বই

Choose tafseer

Participate

Bookmark and Share