পবিত্র কুরআন » বাংলা » বই » হজ, উমরা ও যিয়ারত গাইড
হজ, উমরা ও যিয়ারত গাইড
-বেশ কয়জন বিজ্ঞ আলেমে দ্বীন ও শরীয়তবিদের সমন্বিত প্রচেষ্টার ফসল এই পুস্তক। পর্যাপ্ত পরিমাণ টিকা-টিপ্পনি সরবরাহ করে বইটিকে সমৃদ্ধ করার চেষ্টা করা হয়েছে। প্রতিটি হজকর্মের পেছনে রাসূলুল্লাহ সা. ও সাহাবাদের (রা) আদর্শ কী, তা অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে যথেষ্ট শ্রম দিয়ে। আমাদের দেশে হজ বিষয়ক প্রকাশনা অঢেল। তবে এর অধিকাংশই রেফারেন্সবিহীন। আবার কিছু কিছু এমনও রয়েছে যেগুলোয় মারাত্মক ধরনের ভুল তথ্য সরবরাহ করা হয়েছে। হাদিস-কুরআনের অকাট্য দলিলের ভিত্তিতে লিখিত পুস্তক খুব কমই নজরে পড়ে। সে দৃষ্টিতে আমাদের এই প্রচেষ্টা পাঠকের সমাদর পাবে বলে বিশ্বাস।সংকলন : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
সম্পাদক : নুমান বিন আবুল বাশার
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/60366
বই
- আর রাহীকুল মাখতুমআর রাহীকুল মাখতূম: একটি অনবদ্য সীরাত-গ্রন্থ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত পর্যালোচনায়, সীরাতের ঘটনামালার সুসংহত ও মনোজ্ঞ উপস্থাপনায় বক্ষ্যমাণ গ্রন্থটি সত্যিই এক নজিরবিহীন রচনা। আল কুরআনুল কারীম, হাদীসে নববী ও বিশুদ্ধ আছার এবং ঐতিহাসিক বর্ণনার নির্যাস বের করে প্রাজ্ঞ লেখক তাঁর এ বইটি সুবিন্যস্ত করেছেন। সীরাতবিষয়ে লিখিত প্রাচীন গ্রন্থাদি থেকেও তিনি বহু মণিমাণিক্য উপস্থাপন করেছেন যা ত্রুটিরহিত সংক্ষিপ্ততায়, সুখপাঠ্য দীর্ঘ আলোচনায়, অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। সে হিসেবে, বইটি, বন্ধ্যাত্বের এই আধুনিক যুগে পূর্ণাঙ্গ ও পর্যাপ্ত তথ্যসমৃদ্ধ হয়ে পাঠকের সামনে হাজির হয়েছে। বইটি নির্ভরযোগ্যতার সর্বোচ্চ মানদণ্ড রক্ষা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র সীরাত উপস্থাপন করেছে, যা পাঠকের সামনে উজ্জ্বল করে দেয় সীরাতুল মুস্তাকীমের নিশানাসমগ্র। দেখিয়ে দেয় সীরাতুন্নাবী পাঠের সঠিক পদ্ধতি। এসব কারণে রাবেতায়ে আলামে ইসলামী কর্তৃক সীরাতুন্নবী গ্রন্থ-প্রতিযোগিতায় যুক্তিযুক্তভাবেই বইটি প্রথমস্থান অধিকার করে ১২৯৬ হি.সালে।
সংকলন : সফীউররহমান আল-মুবারকপূরী
অনুবাদক : খাদিজা আখতার রেজায়ী
প্রকাশনায় : কুরআনের আলো ওয়েবসাইট : http://www.quraneralo.com
Source : http://www.islamhouse.com/p/328224
- তারাবীহ্ সালাতের রাকা‘আত : একটি তাত্ত্বিক বিশ্লেষণপ্রবন্ধকার তারাবীহ সালাতের মূল কী ছিল তা বর্ণনা করেছেন। তাছাড়া তারাবীহ সালাতের রাকা‘আত সংখ্যার ব্যাপারে বিভিন্ন মাযহাবের মতামত ও তাদের দলীল প্রমাণাদি তুলে ধরেছেন। সবশেষে এ ব্যাপারে গ্রহণযোগ্য আলেমদের মতামত পেশ করেছেন।
সংকলন : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
অনুবাদক : মো: আব্দুল কাদের
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/364840
- অন্তর-বিধ্বংসী বিষয়সমূহ : ঝগড়া-বিবাদঝগড়া-বিবাদ করা খুবই খারাব। এর কুফল এতই ক্ষতিকর যে, এটি একজন মানুষের দুনিয়া ও আখেরাতকে ধ্বংস করে দেয়। ব্যক্তি ও সমাজ জীবনে এর কুফল খুবই মারত্মক। এর কারণে মানুষের অন্তর কঠিন হয় এবং পরস্পরের মধ্যে হিংসা-বিদ্বেষ বৃদ্ধি পায়। তাই এ বিষয়ে আমাদের জানা থাকা ও এর থেকে বেচে থাকা অত্যন্ত জরুরি।
সংকলন : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
সম্পাদক : মো: আব্দুল কাদের
অনুবাদক : জাকের উল্লাহ আবুল খায়ের
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/364830
- মুসলমানদের অধঃপতনে বিশ্ব কি হারালো ?মুসলমানদের অধঃপতনে বিশ্ব কি হারাল?- প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ আবুল হাসান নদভী রহ. এর একটি অনবদ্য রচনা। ইসলাম তার শ্বাশ্বত আদর্শের ছোঁয়ায় বিশ্বের তাবৎ জাতিগোষ্ঠীর জন্য সামগ্রিক দিক থেকে ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ। তবে মুসলমানদের অধঃপতন ইসলামের এ ত্রাণকর্মকে অবসিত করে রেখেছে বহুকাল ধরে। বিশ্ব হারিয়েছে বহু কিছু। গ্রন্থটিতে এ বিষয়টিরই বর্ণনা পাওয়া যাবে অনুপঙ্খভাবে।
সংকলন : আবুল হাসান আন-নাদভী
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/222821
- আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আকীদাআহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আকীদা: পুস্তকাটিতে আল্লাহ্র তাওহীদ; ফেরেশতা, কিতাব, রাসূল, আখেরাত ও তাকদীরের উপর ঈমান আনার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়ালা জামা‘আতের আকীদা-বিশ্বাস বর্ণিত হয়েছে।
সংকলন : মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
অনুবাদক : আবুল কালাম মুহাম্মাদ আব্দুর রশীদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ - ইসলাম, ওয়াকফ, দাওয়াহ ও ইরশাদ বিষয়ক মন্ত্রণালয়, সৌদী আরব - ইসলামী গ্রন্থাগার : http://www.islamicbook.ws
Source : http://www.islamhouse.com/p/344626












